1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে হাদী হত্যার প্রতিবাদে ও অবিলম্বে খুনিদের শাস্তি নিশ্চিতের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা মো. শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ। এ সময় বিক্ষুব্ধ জনতার প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয় সমগ্র এলাকা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংক এর সামনে থেকে শুরু হয়ে বাজারের উত্তর মাথায় হায়দার শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

শুক্রবার (১৯ জুলাই) বা’দ জুমআ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে উপজেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী, ছাত্রনেতা মো. মোজাম্মেল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক মো. মামুন মজুমদার, সাবেক উপজেলা ছাত্রনেতা আব্দুল্লাহ মোহাম্মদ মাছুম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. জাহিদ তালুকদার। সমাবেশে রুদ্ধধার কন্ঠে বিপ্লবী কবিতা “বল বীর” আবৃতি করেন মো. ইমাম হোসাইন। শেষে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর জন্য দোয়া-মুনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মো. কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার, আব্দুল্লাহ আল মামুন মিশু, হারুনুর রশিদ ভূঁইয়া, রেজাউল করিম রাজিম, হাফেজ মর্তুজা মজুমদার, কাজী ইমতিয়াজ উদ্দিন, এডভোকেট সাইফ উদ্দীন মজুমদার, মো. সাইফুল্লাহ মাহমুদ, ছাত্রনেতা ফাহিম আহমেদ, মোহাম্মদ হোসাইন, ক্যাডেট আরাফাত হোসেন, মারুফ আহমেদ, হুসাইন ইবনে কবির, রাসেল আহমেদ, জিএম ফয়সাল করিম শামীম, মো. সাইফুল ইসলাম, মো. শাহাদাৎ মাহমুদ, হানজালা প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews