1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে কামরুল হুদা বলেন আসন্ন সংসদ নির্বাচনে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। আমরা মনোনয়ন পত্র সংগ্রহকালে অভিযোগ করেছি চৌদ্দগ্রামের দক্ষিণে ৩ টি ইউনিয়নে একটি দল,যারা আমাকে বিপক্ষে ভোট করবে তারা ইতিমধ্যে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং সেইভাবে নির্বাচিত হতে চায়। গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য তারা সেই ভোটাধিকার থেকে মানুষকে বিরত রাখতে চায়। দক্ষিণ চৌদ্দগ্রামে গত দুইমাস ধরে যারা সন্ত্রাস করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাহলে চৌদ্দগ্রামে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচন সম্ভব হবে। চৌদ্দগ্রামের মানুষ ভোট দিয়ে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপদেষ্টা হুমায়ুন কবির পাটোয়ারী, সহ সভাপতি শাহাব উদ্দিন ফরাজি লাল্টু, কাজী শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী কবির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews