1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কেশবপুরে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার

নাজিম উদ্দীন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে গিয়ে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠের বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ৭টায়  দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, যুগ্ম-সম্পাদক আলমীর সিদ্দিক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, ত্রান বিষয়ক সম্পাদক আবু নাঈম, ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন সানা, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজি, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মাস্টার রেজাউদ্দৌলা নিজাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাকর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমূখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews