1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

লামায় রিসোর্ট মালিকদের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত লামার রিসোর্ট মালিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২২ এপ্রিল ২০২৫ইং তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে লামা উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়।

লামার পর্যটন শিল্পকে আরও উন্নত এবং আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২০, ২১ ও ২২ এপ্রিল ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্ট পরিচালনা, অতিথিদের উন্নত সেবা প্রদান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটন খাতের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে লামার রিসোর্ট মালিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পর্যটন সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, লামা রিসোর্ট মালিক সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সদস্য সচিব সাদেকুল মাওলা ইরাক উপস্থিত ছিলেন। রিসোর্ট মালিকরাও এই আয়োজনে উপস্থিত থেকে তাঁদের প্রশিক্ষণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সনদ ও সম্মানী গ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews