1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

গরু নিয়ে হাটে হাটে ঘুরছেন বিক্রেতারা, ক্রেতা কম

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১৫ বার

আব্দুর রউফঃ জমজমাট হাট। উঠেছে নানা আকৃতির গরু। ক্রেতারাও ভিড় করছেন। আজ দুপুরে রংপুর নগরের বুড়িরহাটেছবি: মঈনুল ইসলাম

আর এক দিন পর কোরবানির ঈদ হলেও রংপুরের হাটগুলোতে গরু বিক্রি কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা। তাঁরা বলছেন, ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ থেকে গরু কিনতে ব্যবসায়ীরাও কম এসেছেন। অর্থনৈতিক সংকটে পড়ে স্থানীয় মানুষদেরও অনেকে কোরবানি দিতে পারছেন না। আজ দুপুরে রংপুর সিটি করপোরেশন এলাকার বুড়ির হাট, পীরগাছার বড়দরগাহ হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, রংপুর কৃষিপ্রধান অঞ্চল। আলুসহ অন্যান্য কৃষিপণ্যের দাম কম থাকায় নিম্ন ও মধ্যবিত্তের অনেকে ঘরে এবার কোরবানি হচ্ছে না। ‘ভাগে’ যাঁরা দিচ্ছেন, তাঁদের চাহিদাও ছোট বা মাঝারি গরু। বড় গরুর ক্রেতা একেবারে কম।

আজ বেলা ১টার দিকে বুড়িরহাটে গিয়ে দেখা যায়, হাট ছাড়িয়ে গরু আশআশের রাস্তায় রাখা হয়েছে। বাড়িতে গরু পালনকারীরা গরু নিয়ে আসছেন। দূরদূরান্ত থেকেও গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতা কম। হাটে কথা হয় রংপুরের গঙ্গাচড়ার মন্থনার মনিরামপুরের বাসিন্দা বিপ্লব ইসলামের (২২) সঙ্গে। তাঁর বাড়িতে ৫টি গরুর মধ্যে ২টি বুড়িরহাটে নিয়ে এসেছেন। বিপ্লব বলেন, ‘গরুর বাজার ঠান্ডা। হাটে হাটে ঘুরছি। গরুর দাম কম কওছে। এক ষাঁড় বড় করতে এক বছর নাগে। ভুসি, খইল, ঘাস—এমনকি লতাপাতাও টাকা ছাড়া পাওয়া যায় না। দাম কম হলে গরু পুষি কী হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews