1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

শুভপুর ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে মনোভাব প্রকাশ করেছেন তরুন সমাজ সেবক আহছান উল্লাহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৪৬ বার

মীর হোসেন মোল্লাঃ জনগনের সেবা এবং এলাকার উন্নয়নের শতভাগ মনোবল নিয়ে, শুভপুর ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে, মনোভাব প্রকাশ করেছেন তরুন সমাজ সেবক মোহাম্মদ আহছান উল্লাহ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের কাচিয়া পুস্করনী গ্রামের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোহাম্মদ আহছান উল্লাহ- একজন সমাজ সেবক হিসেবে এলাকায় বিশেষ পরিচিতি লাভ করছেন। তিনি একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। ছাত্র জীবন থেকে আহছান উল্লাহ অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন। ব্যক্তিত্ব হিসেবে নয় সুশীল সমাজ, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনাম।

সূত্র জানায়, একজন সমাজ সেবক মোহাম্মদ আহছান উল্লাহ সমাজসেবায় বিশেষ অবদান রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি শুভপুর ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যাশায় দিন অতিবাহিত করছেন। যাতে করে মৃত্যুর পরও মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে। আংকুর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহছান উল্লাহ একজন পরোপকারী, ন্যায়পরায়ণ, সময়ের গুণাবলী, সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিশ্বস্ত সূত্র জানায়, উপজেলার ৫নং শুভপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোহাম্মদ আহছান উল্লাহ। একজন উদীয়মান তরুণ ব্যবসায়িক ও সমাজসেবক হিসেবে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান, আহছান উল্লাহ তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক মোঃ আহসান উল্লাহকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
জানা গেছে, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে একজন নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, আমাকে যদি জনগণ তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে এলাকার সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। আমার ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওয়ায় আনার ব্যবস্থা করবো।
তিনি আরো বলেন, কোন চাঁদাবাজ ও ভূমিদস্যুর এবং মাদকাসক্তদের জায়গা শুভপুর ইউনিয়নে হবে না। সর্বোপরি বাল্যবিবাহ ও মাদক নির্মূল করব এবং শুভপুর ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তির করবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews