1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

৩ জুন

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫

জাকির হোসেন তানভীর/ এস এম মনিরুজ্জামান আকাশ

(সুত্রঃ মোঃ জাকির হোসেন তানভীর, শিক্ষানবিশ আইনজীবী, নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত, নেত্রকোনা-কে উৎসর্গীত)
🥀
🥀
বন্ধু যে আমার নিবিড় চিত্তে ভাবে আমার কথা-
যত দুরে থাকি আমি খোঁজ খবরে রাখে যথার্থতা,
পাশাপাশি থাকলেই কেবল ভালো বন্ধু হওয়া যায়না-
বন্ধুকে কেবলই বলি আমার এ মনের দীপ্ত আয়না!

আইন কানুন একাডেমির প্লাটফর্মে মিলিত হয়ে-
আজ অটুট রয়েছে দুজনের হৃদ্যতার বন্ধন দৃঢ় প্রত্যয়,
কাজের মাঝে সারাদিন সারাক্ষণ যদিও থাকি ডুবে-
তবুও একে-অপরের পাশাপাশি থাকি অনুভূতি অনুভবে!

এক সাথে বসলেই, চললেই কেবল হয়না কেউ আপন-
অধিকার ও দায়িত্ব বোধেই অনেকে দেখায় মুক্ত স্বপন,
জাগায় মনোবল সাহস জোগায় দিশাহীন মনের ঘরে-
সেইতো প্রকৃত বন্ধু থাকে বন্ধুর বিপদ-আপদে মর্মরে।

দেনা-পাওনা আদান-প্রদানে গড়ে কি বন্ধুত্বের ভীত-
খুঁজেছি গবেষণায় ফল প্রকাশ করতে সোনালী অতীত,
কালের বিবর্তনে মিশেছেি হাজার চেনা-অচেনা জনে-
মিশেছি লদ্ধ করতে জ্ঞান সময় সুযোগে আবহ ক্ষনে!

কৃতজ্ঞতা সৌজন্যতা ওজন করেনি হাজারও বন্ধু যারা-
করিনি প্রকাশ্যে স্মৃতিচারন তাদের প্রতি আমি সর্বহারা,
একজন ভালো বন্ধুকে লাইব্রেরীর চেয়েও ভালো জানি-
তার মাঝে ডুবে থেকে নিজেকে করতে চাই কিঞ্চিৎ জ্ঞানী!

(তারিখঃ ৩রা জুন ২০২৫ ঈশায়ী, মঙ্গলবার, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, ডাকঃ কুয়াবাসী, উপজেলাঃ চাটমোহর,
জেলাঃপাবনা-৬৬১০)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews