1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি ও যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরেই নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমদ

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫

কবির আহমেদঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, তা বোধগম্য নয়।

শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায়দের মাঝে কাপড় বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল একটি দল নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন। তথ্যগত ভুলের কারণে তিনি এটা বলে থাকলে, এটা নিয়ে সমালোচনা করবো না।

তিনি আরও বলেন, সমস্ত জাতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে সমস্ত সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো দিন শেষ হয় না—এটা চলতেই থাকে। সমাজ ও দেশের প্রয়োজনে আমাদের সংস্কার করেই যেতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের সব অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews