1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

“অভাবী”

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫

“অভাবী”

ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ

(সুত্রঃ বেতারবন্ধু শারমিন সরদার, মহেশপুর,ঝিনেদা-কে উৎসর্গীত)

অভাবী ভালোবাসার বন্ধনহীন-
অভাবী অভুক্ত থাকে প্রতিদিন,
ভালোবাসার অভাব বিশ্বাসে-
সদা থাকে মিশে তার নিঃশ্বাসে!

খাদ্যের অভাব মনোভাবের অভাব-
অভাবীর নিত্য-নৈম্যক্তিক স্বভাব,
শিক্ষা সংস্কৃতি ও প্রকৃত চেতনা-
অভাবীর জীবনে যে সবই যাতনা !

বুদ্ধির অভাব মুক্ত দৃষ্টির অভাব-
ক্রমে ক্রমে করে দূর্বল তার মনোভাব,
জীবনে হাত পাততে-পাততে চিরকাল-
হয়ে যায় অভাবীর দৃষ্টি সীমা মাকাল!

রঙে ঢংয়ে হয় যদিও ফিটফাট-
অভাবীর ঘরে থাকেনা চৌকাঠ,
অভাবের তাড়না অভাব আরো বাড়ায়-
আকাংখা জীবনে রোজ তাকে তাড়ায়!

স্বভাবে-অভাবে সে হয় জর্জরিত-
বাঁচতে চেয়েও বাঁচতে পারেনা অবিরত,
হারায় বাক শ্রবণ দৃষ্টি শক্তি প্রেমের কথা-
ভালোবাসা পেয়ে গড়ে অভাবের সখ্যতা!

আমিও অভাবের সাথে সন্ধি করে-
প্রেমকে পারিনি করতে জয় সংসারে,
প্রেম ছেড়ে গেছে ভালোবাসার অভাবে-
বুঝিতা এখন রোজ সদা অভাবী স্বভাবে……

(রচনাকাল:২৫শে ডিসেম্বর ২০১৩ ইং
রাত-১০:৩০___M S SORDAR.MOHESPUR.JHNDH
___১০৪৮,ম হ ক ক,কচুগাড়ী,
কুয়াবাসী,চাটমোহর,পাবনা-৬৬১০)


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews