1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৯ বার

বাংলার রূপ ডেস্কঃ মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা মুনাফাভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, মাইক্রোক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে। এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না।

তিনি আরও বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে।

এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews