1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রমিকদের ধর্মঘটে ব্যাহত চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আবদুল রউফঃ চট্টগ্রাম বন্দরে সকাল থেকে শ্রকিমরা ধর্মঘট করেছে। এতে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ধর্মঘট পালন করা শ্রমিকরা প্রাইম মুভার শ্রমিক বলে জানা গেছে। শ্রমিকদের কর্মবিরতি আইসিডিতে বন্ধ রয়েছে কনটেইনার পরিবহণ।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে প্রাইম মুভারে লাশ বহন করতে রাজী না হওয়ার সূত্রে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ এবং পুলিশ সদস্যরা প্রাইম মুভার ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং দুজন চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধর করেন। এতে আহত হয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

তবে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ মারধরের বিষয় এড়িয়ে পরে জানাবেন বলে জানান গণমাধ্যমকে। ধর্মঘটের ফলে সারাদেশে বন্ধ রয়েছে প্রাইম মুভার চলাচল। এতে ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রম।

চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের আমার সংবাদকে বলেন, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত চলবে ধর্মঘট।

আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইংল্যান্ড কনটেইনার ডেপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার আমার সংবাদকে বলেন, ধর্মঘট দ্রুত প্রত্যাহার না করলে রপ্তানিতে বিরূপ প্রভাব পড়বে।

চট্টগ্রাম বন্দর মুখপাত্র সচিব ওমর ফারুক আমার সংবাদকে বলেন, কথা হচ্ছে সকল পক্ষের সাথে। দ্রুত সমাধান হবে।

উল্লেখ্য, প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে প্রায় সাত হাজার প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় এক হাজার ২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার আনা-নেয়ার কাজে নিয়োজিত। এছাড়া সারাদেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews