1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পারভেজ হত্যাকাণ্ড: কুমিল্লা থেকে আরেক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার

কুমিল্লা প্রতিনিধিঃ ঢাকার আলোচিত হত্যাকাণ্ড বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাত আড়াইটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার মনাইরকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হৃদয়কে র‌্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার কাছে মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে হস্তান্তর করা হয়। পারভেজ হত্যা মামলায় হৃদয় মিয়াজী ৫ নম্বর আসামি। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১১ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হৃদয়কে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। হৃদয় উপজেলার দুর্লব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব। ঘটনার পর তিনি এলাকায় এসে নিজ বাড়িতে না থেকে মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান করলে পারভেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ৩০ থেকে ৪০ জন হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে রবিবার বনানী থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews