1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯ বার

বাংলার রূপ ডেস্কঃ মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেডে এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াত করতে পারবে যানবাহনগুলো। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী ইত্যাদি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।’ ‘তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সকল যানবাহনের চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমতাবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণী লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ প্রদান করা হলো।’ এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews