1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কালীগঞ্জে স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার, স্মার্ট ফোন সহ নগদ অর্থ লুট

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভোররাতে এক স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার জাংগালিয়ার দেওতলা এলাকার প্রদীপ চন্দ্র রায়ের বাড়ীতে। তিনি আওড়াখালি বাজারের পুরনো স্বর্ণকার ব্যবসায়ী। ভুক্তভোগী প্রদীপ চন্দ্র রায় ওই এলাকার মৃত গোপাল চন্দ্র রায়ের ছেলে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। ভুক্তভোগীর স্বজনের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৪ টার দিকে বাঁশ দিয়ে একটি মই বানিয়ে বাড়ির দ্বিতীয় তলার বেলকোনিতে উঠে ডাকাত দল। পরে বেলকোনির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের ঘরের সুকেজের ড্রায়ারে রাখা পৌনে ২ ভরি স্বর্ণ, ৫ ভরি রূপা, ১টি স্মার্ট ফোন ও আনুমানিক ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে মসজিদে মাইকিং করলে ডাকাত দল ওই এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যপারে ওসি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠানো হয়। । ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে একটি মামলা দায়ের করা হয়েছে। যতদ্রুত সম্ভব আসামীদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews