1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সেনাবাহিনী যা করে যাবে বলে জানালেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ বার

বাংলার রূপ ডেস্ক : গলফ খেলা এবং খেলোয়াড়দের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অষ্টম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

টুর্নামেন্টে পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন জনাব সাদিকুল ইসলাম। রানার আপ হয়েছেন মেজর জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। নারী বিভাগে বিজয়ী মিসেস ফাতেমা ইসলাম লিমাম।

কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ব্যাংকুয়েট হল’ এ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। এবারের টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগণ এবং দেশের সকল গলফ ক্লাব হতে ৭০৪ জন গলফার অংশগ্রহণ করেন। এছাড়া রানার গ্রুপ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews