1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আওয়ামী লীগের কর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়ার সাবেক মেয়র জাহাঙ্গীরের বিশেষ ফোন কল ফাঁস

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার

বাংলার রূপ ডেস্কঃ ৫ আগস্ট সাবেক স্বৈরাচার আওয়ামী লীগের শেখ হাসিনা ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন।তারপর থেকেই দলটির অনেক নেতাকর্মীই রয়েছেন পলাতক।
এবার সাবেক সেই স্বৈরাচারের দোসর গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া ফোন কলে দেখা যায় সাবেক এই স্বৈরাচারের দোসর জাহাঙ্গীর ফোন কলে নেতাকর্মীদের  ধৈর্য ধরার কথা বলে তিনি বলেন আমাদের সব টিম রেডি আছে।আমাদের সম্রাট ভাই এখানে আছে।
রাজধানীতে আমরা থাকতে চাই উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন।আমাদের ইতিহাসে যেন আর থুুথু না পড়ে।পদ বড় নয় আদর্শ বড় উল্লেখ করে তিনি আরো বলেন আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন।কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন।
ছয় মিনিটের ফোন কলে তিনি আরো বলেন আমাদের সবার নামে মার্ডার মামলা দিছে।এভাবে একটা মানুষ বাঁচতে পারে না।সব জেলার সাথে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময়মতো মূল ব্যাক্তিদের কাছে ম্যাসেজটা চলে যাবে।আমরা সময়মত বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক।আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি,আপনারা তার রেজাল্ট পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews