1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার

আবদুর রব খোন্দকার (সবুজ)ঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। এখনো তার বাড়িতে অভিযান চলছে।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম উরসে পৌঁছালে ১ নম্বর গেট এলাকায় লতিফ বিশ্বাসের গাড়ি অবরোধ করেন উত্তেজিত জনতা। এসময় দুর্বৃত্তের ঢিলে গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews