1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বৈষম্যহীনভাবে যোগ্যদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে : রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার

নাজমুল হক সোহাগঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হবো- ইনশাআল্লাহ। ’ আজ ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, এ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ভাতা দেওয়া ও বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তাবলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের সুবিধাবঞ্চিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

মো. সাহাবুদ্দিন বলেন, ‘জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সবার কাম্য। দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই। ’

তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা দেওয়া লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews