1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

মুরগির বাজারে ‘থার্টি ফার্স্টের প্রভাব’

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

আবদুর রাজ্জাকঃ ঊর্ধ্বমুখী দেশের মুরগির বাজার। থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষকে কেন্দ্র করে আরও বেড়েছে সব ধরনের মুরগির দাম। তবে স্থিতিশীল রয়েছে গরু-খাসি ও ডিমের বাজার।

পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত সবাই। চারদিকে এখন উৎসবের আমেজ। পাশাপাশি রয়েছে বিয়ে, জন্মদিনসহ নানা সামাজিক অনুষ্ঠানও। যার প্রভাব পড়েছে মুরগির বাজারে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চলতি বছরের শেষ দিনে কেরানীগঞ্জের আগানগর, রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে সোনালি ও ব্রয়লার মুরগির দাম। ঊর্ধ্বমুখী অন্যান্য মুরগির দামও।

বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০ থেকে ২২০ টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০-৩৬০ টাকায়। এছাড়া, প্রতি কেজি দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা, সাদা লেয়ার ২৫০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়।
বিক্রেতারা বলছেন, বিয়ে ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কিছুটা চড়া মুরগির বাজার। রাজধানীর কারওয়ান বাজারে মুরগি ব্যবসায়ী দিদার বলেন, আজকে থার্টি ফার্স্ট নাইট হওয়ায় মুরগির চাহিদা বেড়েছে। এতে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে দাম।
এমনিতেই চড়া বাজার, তারওপর উৎসবকে কেন্দ্র করে কেজিতে আরও ১০ টাকা বাড়তি। এ যেন মরার ওপর খাড়ার ঘা ভোক্তাদের জন্য। সাগর নামে এক ক্রেতা বলেন, গত ১ মাস ধরেই চড়া মুরগির বাজার। এখন আবার নাকি থার্টি ফার্স্টের জন্য দাম বাড়ছে। এভাবে চললে সাধারণ মানুষ খাবে কীভাবে?
আরেক ক্রেতা হাসিব জানান, যার থেকে যেভাবে পারছে দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অনেকেই বারবিকিউ করার জন্য মুরগি কিনতে আসছেন। সুযোগ বুঝে তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews