1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড শুমারি সফল করতে কামরুল হুদার আহ্বান চৌদ্দগ্রামের বিএনপির রাজনৈতিক অঙ্গনে কামরুল হুদার বিকল্প কেউ নেই! একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চৌদ্দগ্রামের কামরুল হুদা চৌদ্দগ্রামে জবাই করে স্কুল ছাত্রকে হত্যাঃ মামলার পুনরায় তদন্তের দাবী নিহতের পরিবারের! একজন সফল সমাজ সেবক ও রাজনীতিবীদ চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন!

চৌদ্দগ্রামে ফ্যামিলি কার্ড শুমারি সফল করতে কামরুল হুদার আহ্বান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মীর হোসেন মোল্লাঃ সরকারের মেগা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ শুমারি সফল ও স্বার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের সকল মসজিদে জুমার খুতবার পূর্বে সমাজ কল্যাণ অধিদপ্তরের ঘোষণা প্রচারের আহ্বান জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নির্দেশনায় চিঠি দিয়েছে উপজেলা বিএনপি।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে মুঠোফোনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু বলেন, ফ্যামিলি কার্ড শুমারি নির্ভুলভাবে সফল করতে সহযোগিতার নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যেন মিথ্যার আশ্রয় নিয়ে ভুয়া তথ্য দিতে না পারে এবং যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে- জুমার নামাজের সময় সে সব বিষয়ে সকলকে অবহিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারের এই মেগা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ শুমারি সফল ও সার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী প্রত্যেক পরিবারের প্রধানকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি প্রস্তুতসহ সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews