মীর হোসেন মোল্লাঃ সরকারের মেগা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ শুমারি সফল ও স্বার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের সকল মসজিদে জুমার খুতবার পূর্বে সমাজ কল্যাণ অধিদপ্তরের ঘোষণা প্রচারের আহ্বান জানিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার নির্দেশনায় চিঠি দিয়েছে উপজেলা বিএনপি।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে মুঠোফোনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু বলেন, ফ্যামিলি কার্ড শুমারি নির্ভুলভাবে সফল করতে সহযোগিতার নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যেন মিথ্যার আশ্রয় নিয়ে ভুয়া তথ্য দিতে না পারে এবং যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে- জুমার নামাজের সময় সে সব বিষয়ে সকলকে অবহিত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারের এই মেগা প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ শুমারি সফল ও সার্থক করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী প্রত্যেক পরিবারের প্রধানকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি প্রস্তুতসহ সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ মীর হোসেন মোল্লা, সহ-সম্পাদকঃ মহিউদ্দিন মাসুদ, নির্বাহী সম্পাদকঃ এম জি শাহ আলম, বার্তা সম্পাদকঃ বাছেদ হোসাইন, যোগাযোগঃ ১৫/২ আরামবাগ (কিউটগলি) মতিঝিল, ঢাকা। মোবাইলঃ 01819846876, মেইলঃ banglarrupnp@gmail.com
© All rights reserved © 2026