1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩ বার

(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি): ঐতিহ্যবাহী পাবনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাবনা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন
দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা জেলা প্রশাসক মহোদয়। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ এনামুল হক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়াবিদ মাসুদ রানা।

মাসুদ রানা পাবনার ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। তিনি জেলার একজন সুনামধন্য ক্রিকেট কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর একাধিক খেলায় আম্পায়ারের দায়িত্বও পালন করেছেন।

একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে পাবনার বাইরে দেশের বিভিন্ন জেলায় মেধাবী সংগঠকদের নিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ‘নতুন কুড়ি স্পোর্টস’ প্রকল্পের পাবনা জেলার সার্বিক দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় মাসুদ রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ রানা ঐতিহ্যবাহী পাবনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিবৃতি দান করেছেন পাবনা আইনজীবী সমিতির সদস্য ও পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এস কে নুরুজ্জামান সাগর, অ্যাডভোকেট তসলিম হাসান সুমন শিকদার, অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিব , শিক্ষানবিশ আইনজীবী তরিকুল ইসলাম রিয়াল, শিক্ষানবিশ আইনজীবী মোঃ রাব্বিউল জিলানী রাব্বি (মোক্সা কবি)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews