1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যশোরের শার্শা সীমান্ত এলাকায় বিজিবি ও র‍‍্যাব এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭ বার

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল ও কাশিপুর সিমান্ত এলাকায় ৪৯ বিজিবি যশোর র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও চোরাচালান পণ্যসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ও র‍‍্যাব-৬ সদস্যরা। আটক আসামি হলেন,শার্শাথানার গোপিনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন(৪০)।

মঙ্গলবার ( ১৯ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কাশিপুর সীমান্তে বিজিবি ও র‍‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে কাশিপুর গ্রামস্থ গোপিনাথপুর গ্রাম হতে ১জন আসামীসহ ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ২৬ বোতল ESCUF SYRUP (নেশা জাতীয়) আটক করে।

এছাড়াও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ১৫২ বোতল ESCUF SYRUP (নেশা জাতীয়) ৩০টি শাড়ী, ২টি থ্রী-পিস, ০৫টি কম্বল, ২৪১৫টি চকলেট, ১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ৩ প্যাকেট সন পাপড়ী, ২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনী, ৪৮টি খাদ্য সামগ্রী এবং ৪৬৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৭,৩৪,০৯০/- (সাত লক্ষ চৌত্রিশ হাজার নব্বই) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews