1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বেনাপোলে একটি ধানখেত থেকে ইউনুছ নামে এক যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) বেনাপোল: পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রামের একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮ ) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত ইউনুছ স্থানীয় ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে বলে জানা গেছে।

ইউনুছ এর ভাই ইউসুফ বলেন, আমার ভাই ইউনুছ এর স্ত্রীর সাথে ভাইয়ের বনাবনি ও সম্পর্ক তেমন ভাল ছিল না। এ নিয়ে আমরা কয়েকবার বিচার শালিশে বসলেও মিমাংসা ঠিক মত হয়নি। এক পর্যায়ে আমার ভাবী তাসলিমার সাথে ভাইয়ের বিবাহ বিচ্ছেদ হয়। এবং তাছলিমা অন্য জায়গায় বিয়ে করে। তবে সেখানে ৫ বছর সংসার করার পর আবার সে ফিরে আসে আমার ভাইয়ের ঘরে। আমরা তাকে সন্দেহ করছি সে কারো সাথে যোগসাজসে ইউনুছকে হত্যা করতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণাপোতা গ্রামের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এদিকে ইউনুছের মৃত্যুর খবর তার গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে আশ্বাস দিয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে হরিনাপোতা মাঠ থেকে ইউনুছ নামে একজন এর মৃত দেহ উদ্ধার করি। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা সঠিক তদন্ত না করে বলা যাবে না। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানায় ইউনুছ আমদানিকৃত পণ্যবাহি গাড়িতে স্কট হিসাবে কাজ করত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews