1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স (মাদক) সিরাপ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাতে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৩৩ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করে। আটককৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৩,২০০/- টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews