1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন চলে গেলেন কিংবদন্তি বাউল কানাই দাস সমর্থকদের ভুল ভাঙিয়ে ‘হেক্সা’ জিততে চান রাফিনিয়া ইসরায়েলকে ট্রাম্পের কঠোর বার্তা কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় মারা যাওয়া ৩৪ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে বেনাপোল বলফিল্ডে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। চ্যাম্পিয়ন দল বেনাপোল ইউনিয়ন শার্শার বিভিন্ন সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য জব্দ বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার বেনাপোলে সময় টিভির ১৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ফটিকছড়িতে শুরু হচ্ছে হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন

চলে গেলেন কিংবদন্তি বাউল কানাই দাস

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার
ভারতীয় বাউল সংগীতের প্রখ্যাত সাধক-শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেন নির্মাতা রঞ্জন পালিত। জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল শিল্পী।

বিশেষ করে গত দুই মাস ধরে তিনি যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি হাঁপানি ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তাঁর দীর্ঘদিনের সঙ্গী। এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে দৃষ্টিহীনতা তাঁকে থামাতে পারেনি।
একতারা হাতে তিনি গ্রাম থেকে গ্রাম, মেলা থেকে আখড়া—সবখানে গান গেয়ে ছড়িয়ে দিয়েছেন বাউল সুরের মায়া। তাঁর কণ্ঠ ও দর্শন মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’। এই গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’-এ ভূষিত হন। এ ছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তাঁর আলোচিত বই নাইন লাইভস-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই বাউল শিল্পীকে।

বাংলা লোকসংগীতের এই উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত-শ্রোতাদের মাঝে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews