1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

আল্লু অর্জুনের সিনেমায় থাকছেন শাহরুখ!

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
বলিউড বাদশা শাহরুখ খান এবং দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে একসঙ্গে বড় পর্দায় দেখার জোর গুঞ্জন উঠেছে। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন, যা দর্শকদের জন্য হতে পারে বড় চমক।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলি কুমার পরিচালিত আসন্ন সিনেমা ‘রাকা’-তে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন। ছবিটিতে বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় শাহরুখ খানকে দেখা যেতে পারে বলেও আলোচনা চলছে।

যদি খবরটি সত্যি হয়, তবে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম আলোচিত জুটি হতে পারে বলে মনে করছে সিনেমাপ্রেমীরা। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার একই সিনেমায় দেখা যেতে পারে দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারকে।

এর আগে শোনা গিয়েছিল, ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রজনীকান্ত। তবে সময়ের সংকট এবং নিজের নতুন লুক প্রকাশ না করার সিদ্ধান্তে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন বলে জানা গেছে।

সম্প্রতি আল্লু অর্জুনর জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান শাহরুখ খান। তিনি লেখেন, “শুভ জন্মদিন। পোস্টারটি আপনার মতোই দারুণ আকর্ষণীয়।

আপনারা কী তৈরি করছেন, তা দেখার জন্য মুখিয়ে আছি।” এরপরই জল্পনা আরও তুঙ্গে উঠে। এদিকে দুই তারকাকে একসঙ্গে দেখার সম্ভাবনায় ভক্তদের মধ্যে ইতোমধ্যেই বাড়ছে উত্তেজনা।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews