1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরলেন ভারতে পাচারের শিকার-রিমি আক্তার

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি: ভারতে পাচারের শিকার জাহনাবী আকা ওরফে রিমি আক্তার (২১) নামে এক বাংলাদেশি তরুণীকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৭ এপ্রিল ২০২৬) দুপুে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসা ওই তরুণী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানকালে তিনি মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেন। পরবর্তীতে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাই থেকে এক্সিট পারমিট ইস্যু হলে তাকে দেশে ফেরত পাঠানো হয়। এসময় উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, তাকে বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, থানার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে দেওয়া হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে মেয়েটি ভারতে পাচারের শিকার হন। পরবর্তীতে মুম্বাইয়ে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর দুই দেশের মানবাধিকার সংস্থা ও সরকারের মধ্যে যোগাযোগের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

তিনি আরও জানান, পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি নারী পাচার সংক্রান্ত মামলায় আইনি সহায়তা প্রয়োজন হলে তাদের সংস্থা সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews