1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা। বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্ট যাত্রীদের হয়রানি প্রতিরোধে যৌথ মহড়া অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার জ্বালানি তেল জব্দ কালীগঞ্জে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেনসিডিলসহ আটক-২ অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ১ লক্ষীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড রামগঞ্জে যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি

বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্ট যাত্রীদের হয়রানি প্রতিরোধে যৌথ মহড়া

  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা: যশোরের বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় পাসপোর্ট যাত্রীদের হয়রানি ও প্রতারণা প্রতিরোধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের যৌথভাবে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে টার্মিনালের সামনে আয়োজিত এ মহড়ায় যশোর জেলা ডিবি পুলিশের একটি দল, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।
মহড়ার মূল লক্ষ্য ছিল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সক্রিয় দালাল চক্রের প্রতারণা ও হয়রানি রোধে সচেতনতা বৃদ্ধি করা। এ সময় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে টার্মিনাল এলাকায় নজরদারি জোরদার করেন এবং সন্দেহভাজন কার্যক্রমের ওপর বিশেষ তৎপরতা চালান।

এছাড়া, মহড়ার অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সতর্ক করা হয়। যাত্রীদের উদ্দেশে বলা হয়, কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে পা না দিতে এবং প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) ওবায়দুর রহমান জানান, যাত্রীসেবার মানোন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews