1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট: ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেনসিডিলসহ আটক-২ অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ১ লক্ষীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড রামগঞ্জে যুবদল নেতার মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে ১৩ লিটার তেল চুরি শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১০০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার রাঙ্গাবালীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কাটাখালী বাজারে মানববন্ধন

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল ফেনসিডিলসহ আটক-২

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা: বেনাপোলের পুটখালী সীমান্তে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপসহ সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০) নামে দুই মাদক কারবারী আটক হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন ও র‌্যাব-৬, যশোরের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সুমন মিয়া যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহআলমের ছেলে এবং নয়ন মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিজিবি ও র‌্যাব পরিচালিত যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews