1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ইউসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল কাইয়ুম জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের পাঁচটি মামলায় ওরারেন্ট থাকায় শনিবার গ্রেফতার করেছে র‌্যাব। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামের বাসিন্দা। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশি লাভের প্রলোভন দেখিয়ে জহিরুল কাইয়ুম জহির ইউনিভার্সেল কো-অপারেটিভের মাধ্যমে মানুষের কোটি কোটি টাকা সংগ্রহ শেষে আত্মসাত করে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পাঁচটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর কুমিল্লা র‌্যাব-১১ এর একটি টিম কুমিল্লা শহর থেকে জহিরকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করে।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘আটককৃত জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews