জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি: শার্শার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে, মালিকবিহীন মাদক দ্রব্য (বিদেশি মদ) এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (০১ এপ্রিল ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ ৪ বোতল, ভারতীয় ৯৪ টি শাড়ী, ১ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৩০ টি খাদ্য সামগ্রী, ৮৯৫৮ টি চকলেট, ৬৭৫ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৮,৯৫,৪০০/-(আট লক্ষ পঁচানব্বই হাজার চারশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য (বিদেশি মদ) এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
Leave a Reply