1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে অকালে প্রাণ গেলো দুই যুবকের পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসার ভাঙল মৌসুমী হামিদের যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করছে : ইরান মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলে চান প্রধান নির্বাচক নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কালীগঞ্জে গণহত্যা দিবসে খলাপাড়া বধ্যভূমিতে ইউএনও’র শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ ৭ জন গ্রেফতার বেনাপোল দিয়ে ভারত থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে,দেশে ফিরলেন ৪ যুবতী

বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে অকালে প্রাণ গেলো দুই যুবকের

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭ বার

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরতাজা যুবকের প্রাণ ঝরে গেলো।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,বেনাপোল পোর্ট থানা এলাকার রাজগঞ্জ খলশী গ্রামের রিপন হোসেনের ছেলে আপন হোসেন এবং একই গ্রামের তৌহিদ হোসেনের ছেলে মিলন হোসেন। জানা যায়, বেনাপোল থেকে পুটখালী হয়ে, তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন দুই যুবক। পথে উত্তর বারোপোতা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে, তাদের বহনকারী মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

সাথে সাথে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে, দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অকালে দুই যুবকের এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews