1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চঞ্চল চৌধুরী থেকে নিলয়-হিমি: ঈদের চতুর্থ দিনে টিভি পর্দায় যত বৈচিত্র্যময় আয়োজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৫ বার

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ঈদের চতুর্থ দিনেও দর্শকদের জন্য থাকছে বিশেষ নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান ও ধারাবাহিকের সমাহার। জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে প্রতিটি চ্যানেলই চেষ্টা করছে দর্শকদের ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতে।

বেলা ১টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে ধারাবাহিক নাটক কুলীন সমাচার। অভিনয়ে আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার। বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম তোমার জন্য। অভিনয়ে তানিয়া বৃষ্টি, প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক পা পিছলে আলুর দম। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর। রাত ৮টায় নাটক শেষ চিঠি। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া। রাত ৯টা ১০ মিনিটে নাটক মাছের কাঁটা। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ১১টা ৫ মিনিটে নাটক আমাদের সুখ দুঃখ। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল।

বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙায় পরিবেশিত হবে নাটক ফড়িয়া। অভিনয়ে খায়রুল বাসার, সাফা কবির। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক মেইন কাস্টিং। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক সাবলেট কাপল। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ভ্যাজাল জামাই। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক প্রিয় নামে ডেকো। অভিনয়ে জোভান, তটিনী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম বউয়ের অফিস। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

বিকেল ৫টা ৩০ মিনিটে আরটিভিতে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক মুশকিল আসান। অভিনয়ে শামীম হাসান সরকার, শখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক চলার পথে। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। রাত ৮টা ৩০ মিনিটে নাটক শালা সুমুন্দি। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিম হাসান অনিক। রাত ৯টা ৩০ মিনিটে নাটক আকাশ পানে আসক্ত। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

রাত ৮টায় নাগরিকে দেখা যাবে সাত পর্বের নাটক ব্ল্যাক মানি। অভিনয়ে পূজা চেরী, রুবেল, ইন্তেখাব দিনার। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক জ্ঞানী গনি-০২। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, সালহা খানম নাদিয়া। রাত ১০টায় সেলিব্রিটি শো ‘তারায় তারায়’। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: সাগর বাউল, পুষ্পিতা মিত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews