1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

শার্শার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৮ বার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি: যশোর জেলার শার্শার বেনাপোল, ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ৫২ কেজি ৫০০ গ্রাম গাজা এবং ১১০ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (০৬ মার্চ ২০২৬) বেলা ১২ টার সময় বিজিবি এর ধান্যখোলা বিওপির সীমান্ত এলাকায় বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা আটক করে। অপরদিকে আন্দুলিয়া বিওপি হতে পৃথক অভিযান চালিয়ে আরশিংড়ি মাঠের মধ্যে পুকুর পাড় হতে মালিকবিহীন অবস্থায় ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল (নেশা জাতীয় সিরাপ আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২,২৭,৭৫০/- (দুই লক্ষ সাতাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews