1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক!

হাটহাজারীতে সাবেক শিবির নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মো:আজগর আলী(চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ।

৫ মে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা একটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

জামায়াত ও ছাত্রশিবির সংশ্লিষ্ট নেতাকর্মীদের অভিযোগ, ২০১৩–২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” মামলা দায়ের করা হয়েছিল। সেই সময়ের মামলাগুলোকে কেন্দ্র করেই এখন কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে তারা দাবি করেছেন।

তাদের অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা অনেক মামলা প্রত্যাহার করা হলেও জামায়াত ও ছাত্রশিবির সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পুরোনো মামলাগুলোকে কেন্দ্র করে জামায়াত-শিবির নেতাকর্মীদের হয়রানির সুযোগ তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা দ্রুত সালাউদ্দিন আইয়ুবীর মুক্তি দাবি করেছেন এবং মামলাগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তবে এ বিষয়ে হাটহাজারী থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্র জানিয়েছে, মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews