1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করলেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৮ বার

জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বেনাপোল পৌর শাখার সাধারন সম্পাদক আবু তাহের ভারত ধারবাহিক মাসব্যাপি ইফতার বিতরন এর ১৫ তম রমজানে প্রায় ৩০০ শত মানুষের মাঝে ইফতার বিতরন করেছেন। প্রতিদিনের ন্যায় তিনি তার নিজস্ব হীরা সুপার মার্কেটের সামনে এ ইফতারী বিতরন করেন অসহায় গরীব পথচারী ও ছিন্নমুল মানুষের মাঝে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৫ টার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ ইফতার বিতরন করেন।

বেনাপোল পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আবু তাহের ভারত পৌর বিএনপির সাধারন সম্পাদক। তিনি এই সমাজের একজন মানবিক মানুষ। প্রতিবছরের মত এ বছরও তিনি মাসব্যাপি ইফতার বিতরন করছেন। তিনি অসহায় দুস্থ ছিন্নমুল ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরন করেন।

হতদরিদ্র রাহিমা বেগম বলেন আমি রাস্তা ঝাড়ু দেওয়া কাজ করি। তারপর ইফতারের সময় হলে প্রতিদিন আমি আমার পরিবারের আরো দুইজন সদস্যকে নিয়ে এখান থেকে ইফতার সংগ্রহ করি। আমরা গরীব মানুষ আমাদের পক্ষে ইফতার ক্রয় অথবা নিজেরা তৈরী করার মত সামর্র্থ্য নাই। এখান থেকে ইফতার নিয়ে বাড়ি গিয়ে সকলে মিলে ইফতার করি।

এবিষয় আবু তাহের ভারত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই শহরে আমার বসবাস। সে সুত্রে আমার সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের পাশে দাড়ানো উচিৎ। আমি সেই অনুযায়ী কাজ করি। রমজান মাসে অনেকের পরিবার পরিজন নিয়ে ইফতার করতে অনেক সমস্যা হয়। তাই যতটুকু পারি ততটুকু আমি অসহায় ছিন্নমুল পথচারীদের পাশে থাকার চেষ্টা করি।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সাবেক কমিশনার ইছাহাক মিয়া আবু তাহের ভারত এর বড় ভাই আলমগীর হোসেন বেনাপোল ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews