1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আলভীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, জানাল পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১ বার

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। রবিবার রাতে দেশে ফিরেছেন—এমন গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। পুলিশও নিশ্চিত করতে পারছে না তিনি বর্তমানে কোথায় রয়েছেন। ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত চলমান। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারের কপি ইতোমধ্যে বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছেও পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে আছেন, যাতে দেশে আসার পর দ্রুত গ্রেপ্তার করা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, ‘একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি। ধোঁয়াশা, ধোঁয়াশা। আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’

এদিকে আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রবিবার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান জাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলে জানা গেছে। তবে তাঁর ফোন, ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, এভাবে গা ঢাকা দিলে তাঁর পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাঁদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল—সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews