1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বেনাপোল দিয়ে ভারতে আত্নগোপনে থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য’র লাশ দেশে ফিরল

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫০ বার

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: ভারতের কলকাতায় পলাতক অবস্থায় থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম-এর মরদেহ দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতির মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে মরদেহটি যশোরের বেনাপোল চেকপোস্টে আনা হয়। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এমন অবস্থায় চিকিৎসার জন্য ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়।

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সকল প্রক্রিয়া শেষ করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার প্রস্তুতি নেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews