1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৬ বছরের সংসার ভাঙতে চলেছে। এমন খবরে সরগরম এখন সিনেদুনিয়া। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। এবার তার স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এ কারণেই বিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতা- এমনটাই দাবি বিভিন্ন সূত্রের। অভিনয়ের পাশাপাশি বিজয় বর্তমানে রাজনীতিতেও সক্রিয়। তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)’র প্রতিষ্ঠাতা। ফলে এই বিচ্ছেদের খবরকে ঘিরে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ বিজয়ের ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সমালোচনাও করছেন। জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০শে এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews