1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কালীগঞ্জ থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার ফটিকছড়িতে হালদা নদীতে বাড়ছে দূষণ, ঝুঁকিতে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কালীগঞ্জে পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন বেনাপোলে একটি ধানখেত থেকে ইউনুছ নামে এক যুবকের মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে ৭৮ লাখ টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ: হাত দিলেই উঠে আসছে পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা আসছে শাহরুখের ‘জওয়ান’ সিক্যুয়াল, চলছে চিত্রনাট্যের কাজ ফের যুদ্ধ শুরু হলে শত্রুকে গুঁড়িয়ে দেবে আইআরজিসি

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় বিদ্যুৎবঞ্চিত ৫০ পরিবার, আবেদন করেও মিলছে না সংযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার

স্টাফ রিপোর্টার, আ. রহিম গাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ছাতিয়ানপাড়া ও কানকুনীপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবার এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ২০২১ সালে ইউনিয়নের অন্যান্য এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও এই দুই গ্রামের পরিবারগুলো আজও অন্ধকারে বসবাস করছে। সরেজমিনে দেখা যায়, আশপাশের বাড়িঘরে বিদ্যুতের আলো জ্বললেও ছাতিয়ানপাড়া ও কানকুনীপাড়ার বেশ কয়েকটি পরিবারকে এখনও হারিকেন ও চেরাগের আলোতেই রাত কাটাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন করেও তারা কোনো কার্যকর উদ্যোগ পাননি।

ভুক্তভোগী হিরন চন্দ্র শীল ও মো. বাদল মিয়া জানান, ২০২১ সালে বড়বাইশদিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও তাদের দুটি গ্রামের প্রায় ৫০ পরিবার বাদ পড়ে যায়। ২০২৩ সালে রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার মেলেনি। এমনকি পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার সরেজমিন পরিদর্শন করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। স্থানীয় গৃহিণী মোসা. রাহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “চারপাশে সবাই বিদ্যুতের আলোয় পড়াশোনা করছে। আর আমাদের সন্তানদের এই ডিজিটাল যুগেও হারিকেনের আলোতে পড়তে হচ্ছে। আমরা কী অপরাধ করেছি যে এখনও অন্ধকারে থাকব?”

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তার জানা রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রে তিনি স্বাক্ষর করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার জানান, সংশ্লিষ্ট এলাকার জন্য বাজেট প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন হলেই কাজ শুরু করা হবে।

এদিকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় থাকা পরিবারগুলো চরম হতাশায় দিন কাটাচ্ছেন। দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews