1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আলিয়ার ‘আলফা’ জল্পনা, ফেরাল ২১৫ কোটির প্রস্তাব!

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার

আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত স্পাই থ্রিলার ‘আলফা’ নিয়ে নতুন করে শুরু হয়েছিল জল্পনা— ছবিটি নাকি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেতে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। তবে সর্বশেষ খবর বলছে, সেই আশঙ্কা সত্যি হচ্ছে না। বড় পর্দাতেই মুক্তি পেতে যাচ্ছে ‘আলফা’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ছবিটির জন্য একটি ওটিটি প্ল্যাটফরমের দেওয়া প্রায় ২১৫ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ নির্মাতারা স্পষ্টভাবেই প্রেক্ষাগৃহকেই অগ্রাধিকার দিচ্ছেন। শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে দুই নারী চরিত্রকে— আলিয়া ভাটের সঙ্গে রয়েছেন শর্বরী ওয়াঘ। স্পাই ইউনিভার্সের ছবিতে দুই অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় রাখা— এই বিষয়টিই নাকি মুক্তি নিয়ে কিছু জল্পনার জন্ম দিয়েছিল।

একসময় এমন কথাও শোনা যায়, যশরাজ ব্যানারের সাম্প্রতিক কিছু ছবির বক্স অফিস পারফরম্যান্স প্রত্যাশামতো না হওয়ায় ‘আলফা’ ওটিটিতে মুক্তির কথা ভাবা হচ্ছিল। তবে এসবই এখন পর্যন্ত অনানুষ্ঠানিক আলোচনা—প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উল্লেখ্য, ২০২৪ সালেই ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল। ভিএফএক্সের কাজ বাকি থাকায় বারবার পিছিয়েছে মুক্তির তারিখ।শুরুতে গত বছরের আগস্টে মুক্তির পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। সর্বশেষ শোনা যাচ্ছে, বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা করা হলেও তা নিয়েও এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। ফলে ‘আলফা’ ঘিরে জল্পনা আপাতত থামছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews