1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

ইংল্যান্ডকে ১৬৫ রানের লক্ষ্য দিল পাকিস্তান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের সামনে ১৬৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান। কেন্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। তবে ওপেনার সাহিবজাদা ফারহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল লড়াই করার মতো সংগ্রহ পায়। ৭টি চার ও ২টি ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।

মিডল অর্ডারে বাবর আজম আবারও বড় রান করতে ব্যর্থ হন। চারে নেমে ২৪ বলে ২৫ রান করে ফেরেন তিনি। সমান ২৫ রান করেন ফখর জামান, খেলেন ১৬ বল। এছাড়া সাইম আইয়ুব (৭), সালমান আলি আগা (৫), উসমান খান (৮) ও মোহাম্মদ নওয়াজ (০) ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। শেষ দিকে শাদাব খান ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪টি চারে সাজানো এই ক্যামিও পাকিস্তানের সংগ্রহকে কিছুটা চ্যালেঞ্জিং করে তোলে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান করে পাকিস্তান।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম ডসন নেন ৩ উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন আদিল রশিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews