1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওসাসুনার কাছে রিয়ালের হার, লীগে শীর্ষে উঠার সুযোগ বার্সার

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে নতুন সমীকরণ তৈরি করেছে ওসাসুনা। আবেগঘন সপ্তাহ শেষে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। ফলে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেল বার্সেলোনা। ম্যাচে জিতলে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু প্রথমার্ধে আন্তে বুদিমির–এর পেনাল্টি এবং শেষ দিকে রাউল গার্সিয়ার গোলে হার মেনে নিতে হয় আলভারো আরবেলোয়ার দলকে। কোচ হিসেবে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এটিই তার প্রথম লিগ হার।

চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার কয়েক দিন পর এই ম্যাচে ৭৩ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়ুস। তবে প্রথমার্ধে তিনি ছিলেন নিষ্প্রভ এবং রিয়ালও ভাগ্যবান ছিল একাধিক গোল না খাওয়ায়। গোলরক্ষক থিবো কুর্তোয়া বুদিমিরের কাছ থেকে দুর্দান্ত এক হাতে বল ঠেকান, পরে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ডের হেড পোস্টে লাগে। প্রথমে ডাইভের জন্য বুদিমিরকে হলুদ কার্ড দিলেও ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি আলেহান্দ্রো কিন্তেরো গনসালেস এবং স্পটকিক থেকে গোল করেন বুদিমির।

৬৪ মিনিটে বদলি হিসেবে নামা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ম্যাচের গতি পাল্টে দেন। তার পাস থেকেই সুযোগ তৈরি হলেও প্রথমবার গোল পাননি ভিনিসিয়ুস। পরে ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে গোল করে সমতা আনেন তিনি। এটি প্রায় পাঁচ মাস পর তার প্রথম অ্যাওয়ে লিগ গোল। এরপর কিলিয়ান এমবাপের গোল অফসাইডে বাতিল হয়। যোগ করা সময়ে গার্সিয়ার দারুণ গোল ভিএআর দেখে বৈধ ঘোষণা করলে জয় নিশ্চিত হয় ওসাসুনার।

২০১১ সালের পর প্রথমবার লিগে রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠেছে পাম্পলোনার ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলেও দুই পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। তবে রোববার লেভান্তের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে কোচ হানসি ফ্লিকর বার্সেলোনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews