1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে ফেলনা নূরানী মাদরাসার নবনিযুক্ত প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদরাসার নবনিযুক্ত প্রধান শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছে। পরে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসা সভাপতি এডভোকেট মো. সাইফ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেলনা গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা মো. আব্দুল জলিল, দুবাই প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির হোসাইন মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেলনা নূরানী তা’লীমুল কুরআন হাফেজিয়া মাদরাসার সহ-সভাপতি মোহাম্মদ মিলন ভূঁইয়া, উপদেষ্টা মোশারফ হোসেন মজুমদার, সদস্য হাফেজ মর্তুজা মজুমদার, হেফজ বিভাগের মুহতামীম হাফেজ মো. নজির আহমেদ সহ মাদরাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews