1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নেশার ভয়াল ছোবলে আজ বিপর্যয় যুবসমাজ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার

মোঃ সাজাহান আলী/খোকসা কুষ্টিয়া: নেশার ভয়াল ছোবলে আজ বিপর্যয় বাংলাদেশ। যুবক থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ-কেউই রেহাই পাচ্ছে না মাদকের সর্বগ্রাসী আগ্রাসন থেকে। প্রতিদিনই নেশার কারণে ধ্বংস হচ্ছে সম্ভাবনাময় তরুণের জীবন, সর্বস্বান্ত হয়ে পড়ছে অসংখ্য পরিবার। মাদকাসক্ত হয়ে অনেকেই নিজের জীবনকেই করে তুলছে চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত।
আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে যেখানে ওঠানামা স্বাভাবিক, সেখানে মাদক বাজার সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় পরিচালিত হয়। চাহিদার ওপর ভিত্তি করে প্রতিনিয়ত বাড়ানো হয় মাদকের দাম। এই বাজার কখনো পড়ে না। নেশাগ্রস্তরা চড়া মূল্য দিয়েও মাদক কিনতে বাধ্য হয়—নেশা মেটাতে তারা হয়ে ওঠে সর্বস্বান্ত ‘মুড়িয়া খোর’।
একদিকে শান্ত-স্বাভাবিক পরিবারগুলো ধ্বংসের মুখে, অন্যদিকে মাদক কারবারিরা রাতারাতি হয়ে উঠছে লাখপতি-কোটিপতি। একটি যুবকের জীবন ধ্বংস মানেই একটি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হওয়া। সমাজে বাড়ছে অপরাধ, নৈতিক অবক্ষয় ও অস্থিরতা।
সবচেয়ে বড় প্রশ্ন-প্রশাসন কি এসব জানে না? সীমান্ত এলাকা থেকে শুরু করে শহর-গ্রাম সর্বত্র মাদকের অবাধ বিচরণ জনমনে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। সচেতন মহলের দাবি, মাদক নির্মূলে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ না নিলে এই নীরব ঘাতক পুরো সমাজ ব্যবস্থাকে গ্রাস করবে।
এখনই সময়-মাদক বিরোধী সমন্বিত অভিযান, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনের কঠোর ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews