1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পাবনায় সাইবার নিরাপত্তা আইনে নারী সমন্বয়কের মামলাঃ আসামী সাংবাদিক আদনান-প্রত্যাহারের দাবি সাংবাদিকদের

  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১১৭ বার

 

(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)
পাবনা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পঠিত দৈনিক পাবনার চেতনার সম্পাদক ও দৈনিক ভোরের পাতার পাবনা জেলা প্রতিনিধি এস এম আদনান উদ্দিন এর নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন ২০২৫) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার নারী সমন্বয়ক সিরাজুম মুনিরা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেন। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদনান উদ্দিন, পাবনা শহরের মহিষের ডিপো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

মামলার এজহারে বলা হয়েছে যে, সাংবাদিক আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোষ্ট করে ক্যাপশনে “চাদাবাজ সমন্বয়ক অর্থের লালসায় বিকিয়েছেন সব” শিরোনামে পোষ্টে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন ঘটনা উল্লেখ করে। ওই সমন্বয়ক পরকিয়া ও চাঁদাবাজে জড়িত। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

মামলার বিষয়টি নিয়ে পাবনার সাংবাদিক সমাজ ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। অবিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করেছেন।

এ বিষয়ে সাংবাদিক আদনান বলেন, সমন্বয়কের চাঁদাবাজির সংবাদ পত্রিকায় তুলে ধরায় প্রশাসনের সর্বোচ্চ মহলকে দিয়ে মামলা দায়ের করা হয়েছে। এই সমন্বয়ক মুনিরা’র চাঁদাবাজির কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে অবাঞ্চিত ঘোষনা করেছে। সমন্বয়ক এর ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা ও বানোয়াট মামলা করতে বাধ্য করেছে মুনিরা। অবিলম্বে মামলা প্রত্যাহার দাবি করছি।

মামলার বাদী সিরাজুম মুনিরা বলেন, আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট গুজব ঘটানোয় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

পাবনা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম বলেন, কোন নিরপরাধ সাংবাদিককে যেন হয়রানি করা না হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews