1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ বাছাইপর্ব এশিয়া অঞ্চলের নবম রাউন্ডে ফেভারিটের হোঁচটের রাতে ফিলিস্তিনের জয়টাই জ্বলজ্বল করছে

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জুন, ২০২৫

 

রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক।।
ফিফা উইন্ডোতে গতকাল ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপ বাছাইপর্ব এশিয়া অঞ্চলের নবম রাউন্ডের খেলা।অস্ট্রেলিয়া ও জাপানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই রাউন্ডে হোঁচট খেয়েছে বেশ কয়েকটি ফেভারিট দল।তবে সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছে কুয়েতের মাঠে তাদের বিরুদ্ধে ২-০ গোলের জয়।
যদিও এই জয় তাঁদেরকে গ্রুপে এমন অবস্থানে নিয়ে যায়নি,যেখান থেকে চুড়ান্ত পর্বে খেলার স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠতে পারে।তবে,গাণিতিক সম্ভাবনাটা জিইয়ে থাকলো ঠিকই তাঁদের। প্রায় দুই বছর ধরে ইসরায়েলি পিশাচদের বর্বর আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হওয়া জাতির জন্য একটু স্বস্তি ও আনন্দের উপলক্ষ এনে দিয়েছে নিঃসন্দেহে।

সকারুদের মাঠে ১-০ গোলে হেরে গেছে ফিফার ক্রমতালিকার এশিয়ার শীর্ষ দেশ জাপান।গ্রুপ সি এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার একদম অন্তিম সময়ে ৯২ মিনিটে এডাম বেহিচ জয়সূচক গোলটি করে উল্লাসে ভাসান স্বাগতিক দর্শকদের।এই পরাজয়ের পরেও গ্রুপের এক নম্বরেই আছে জাপান।তাঁদের সংগ্রহ ২০ পয়েন্ট।পক্ষান্তরে চলতি
বাছাইপর্বে নিজেদের হারিয়ে খোঁজা অস্ট্রেলিয়া ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।

ফিফার ক্রমতালিকার ৫৫ নম্বরে থাকা দল কাতার
১৮ নম্বরে থাকা ইরানকেও ঐ একই ব্যবধানে হারিয়ে সবচেয়ে বড় আপসেটের জন্ম দিয়েছে।
এই পরাজয় সত্বেও ইরান ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষেই আছে।কাতার এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।গ্রুপের আরেক ফেভারিট দল উজবেকিস্থান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে।১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ এ এর দুইয়ে আছে উজবেকরা।আর আরব আমিরাত আছে তিনে।তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

অন্যদিকে গ্রুপ বি তে ইরাকের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়ে গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে দক্ষিণ কোরিয়া।ইরাককে তাঁদের মাটিতে ২-০ গোলে হারিয়েছে এশিয়ার আরেক সুপার পাওয়ার দক্ষিণ কোরিয়া।গ্রুপের আরেক ম্যাচে র্দান ওমানকে ৩-০ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে।এই গ্রুপেরই দল ফিলিস্তিন কুয়েতকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে।

রাতের অন্যান্য খেলায় ইন্দোনেশিয়া একমাত্র গোলে চিনকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সি গ্রুপের চার নম্বরে অবস্থান করছে।আর বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে সৌদি আরব সি গ্রুপের তিনে অবস্থান করছে।চুড়ান্ত পর্ব খেলতে সৌদিকে কঠিন পরীক্ষা দিতে হবে।জাপান ও অস্ট্রেলিয়া যে এই গ্রুপেরই দল।উত্তর কোরিয়া ও কিরগিজস্থানের খেলা ২-২ গোলে ড্র হয়।
আগামী ১০ জুন দশম রাউন্ডে এশিয়ার দলগুলো
আবার মাঠে নামবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews