1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জমি সংক্রান্ত বিরোধ:::কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩০০ বার

মোঃ ওমর আলী মোল্যা: গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে ফিল্মিস্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহত ইসমাইল উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।

ওসি ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে এই জমি নিয়ে বিরোধ চলছিল। একাদিকবার বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তা এখন পর্যন্ত চলমান।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা নিহত ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন  রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে নবীল হোসেন পালোয়ান নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে নিহত ইসমাইল তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান।

সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীল হোসেন পালোয়ানের বড় ছেলে সুফল হোসেন বাগবিতণ্ডায় ঝড়ায়। বাগবিতণ্ডায় একপর্যায়ে অতর্কিত হামলা চালায় । এ সময় অভিযুক্তদের আঘাতে নিহত ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যায়। শুনেছি সেখানকার চিকিৎসকাকে মৃত ঘোষণা করেছেন।

পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ জানান, তিনি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ করেছেন। কিন্তু কোন পক্ষই সমাধানে পৌছেনি। যদিও নিহত পরিবার জমিটির ব্যপারে উপজেলা ভূমি অফিসে মিস কেস করে। পরে ভূমি অফিস কাগজপত্র যাচাই বাছাই করে নিহতদের পক্ষে রায় দেন। এ বিষয়টি অভিযুক্ত পরিবার মেনে নিতে না পেরে তাদের উপর হামলা করে। ঘটনায় ইসমাইল প্রাণ হারায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews