1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

তামিমের বদলে মোহামেডানকে সামলাবেন হৃদয়

  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার

স্পোর্টস রিপোর্টারঃ খেলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। গেল ২৪ মার্চ ডিপিএলে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসে অংশ নিয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে হাসপাতালে। এই মুহূর্তে তামিম অনেকটাই সুস্থ। ঢাকার বাসায় রয়েছেন, স্বাভাবিক কর্মকাণ্ড করছেন।

কিন্তু মাঠের খেলায় ফিরতে কয়েক মাস অপেক্ষা করতে হবে তামিমকে। তাতে এবারের ডিপিএলে আর খেলা হচ্ছে না তার। তাই তামিমের বদলে মোহামেডানের অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়। গতকাল হৃদয় বলেছেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে। আমি চেষ্টা করবো উপভোগ করার। চেষ্টা করবো, দলের জন্য যতটুকু পারবো এই দিকটাতে অবদান রাখতে।’
মোহামেডানকে নিয়ে তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমাদের হাতে যা আছে, তার ভেতর থেকে সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বড় বাজেটের দল, এখনো বড় বাজেটের দল আছে। সামনে জাতীয় দলের খেলা রয়েছে, সেখানে অনেকের যাওয়া লাগবে। আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে, তাদের জন্য একটা ইতিবাচক ব্যাপার হবে। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করবো যখনই যে অবস্থায় সুযোগ আসবে, সেটা কাজে লাগানোর।’

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews